‘বিশেষ এই দিনটা তোমার প্রাপ্য, আমার সুন্দরী স্ত্রী’

ব্যস্ততা যতই থাকুক, দেশের তারকারা সবাই কমবেশি সরব থাকেন ফেসবুকে। ঘরে, বাইরে, শুটিং—যেখানে যা-ই ঘটুক, তাঁদের ভালো লাগার নানা মুহূর্ত, অনুভূতি সবার আগে ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। ছবিতে তেমন কিছু ঘটনা তুলে ধরা হলো।
আজ চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। বিশেষ এই দিনে স্ত্রীকে নিয়ে নায়ক শরীফুল রাজ লিখেছেন, ‘সে আমার জীবনে আলো নিয়ে এসেছে, তাকে জন্মদিনের শুভেচ্ছা। সে আমার জীবন, আমার আদর, আমার ভালোবাসার স্ত্রী। তুমি নির্ভরতার নাম। আমি খুবই ভাগ্যবান যে তুমি আমার পাশে রয়েছ। বিশেষ এই দিনটা তোমার প্রাপ্য, আমার সুন্দরী স্ত্রী। ঝড়–বৃষ্টি চলছে চলুক, পরীমনি তোমার জন্য ভালোবাসা।’
ছবি: ফেসবুক
দেশে আঘাত এনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সেই আশঙ্কার কথা ভক্তদের লিখে সতর্ক করেছেন অভিনেতা আবদুন নুর সজল। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ১৯ জেলায় একসঙ্গে আঘাত আনতে পারে সিত্রাং। ঘূর্ণিঝড় সিত্রাং ক্রমশই আগ্রাসী রূপ ধারণ করছে। সিডরের মতো আঘাত হানার শঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। উপকূলীয় জেলাগুলো সর্বোচ্চ ঝুঁকির মধ্যে আছে। সবাই সাবধানে থাকবেন।’
আজ টি-২০ বিশ্বকাপে জিতেছে বাংলাদেশ দল। দলকে শুভকামনা জানিয়ে ছবিটি পোস্ট করে গায়িকা কোনাল লিখেছেন, ‘নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ঢালিউড পুরস্কার অনুষ্ঠান থেকে দেশে ফিরেছেন চঞ্চল চৌধুরী। যুক্তরাষ্ট্রে ফ্রেমবন্দী হওয়া ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পরিবেশটা সুন্দর না?’
‘দেশের ঝড় যেন এখন আমার বুকের ভেতর অতিক্রম করছে। পড়ে আছি দূরে। উৎকণ্ঠা। চিন্তা। সবার সঙ্গে ফোনে কথা হচ্ছে। ঝড় মানেই আমার চোখে ২৯ এপ্রিলের সেই ভয়ংকর রাত। কী ভয়ংকর ছিল সেই সময়! এমন সময় আর না আসুক। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে রক্ষা করুন। সবাই সাবধানে থাইকেন।’ পর্তুগাল থেকে লিখেছেন চিরকুটের ব্যান্ডের শারমীন সুলতানা সুমি। ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)। বিশ্বের অন্যতম বড় এই সংগীত সম্মেলন বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন সুমি।
‘আমার হাসি তোমার মনে আলো ছড়াক। দুঃখ–গ্লানি—সবকিছু হায় যাক ঘুচে যাক।’ ছবিটি পোস্ট করে লিখেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ।
‘শুভ জন্মদিন মাহফুজ ভাই। আপনাকে কি কখনো বলা হয়েছে যে আপনি আমার সবচেয়ে প্রিয় সহশিল্পী? মনে হয় বলা হয়নি। সব কথা বলতে হয় না।’ গতকাল ছিল অভিনেতা মাহফুজের জন্মদিন। তাঁকে নিয়ে কথাগুলো লিখেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তাঁর পোস্ট করি ছবিটি।
‘ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়েছেন পূজা সেনগুপ্ত। সেখান থেকে ছবিটি পোস্ট করে পূজা লিখেছেন, ‘ক্লিক অব দ্য ডে’।
খল চরিত্রে সব সময় ভয়ংকর সব লুক, সাজসজ্জায় হাজির হন মিশা সওদাগর। এবার একদম সাদামাটা এই ছবিটি পোস্ট করে লিখলেন, ‘নিপাট ভদ্র লোক।’
তরুণ অভিনেত্রী জান্নাতুল হিমি বৃষ্টির মধ্যেই শুটিং করছেন। সহশিল্পীদের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বৃষ্টিতে আটকে আছি খুশিতে, আজকের শুটিং সেট থেকে...’