ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত দেশের সব টেলিভিশন চ্যানেল। একক, ধারাবাহিক মিলিয়ে প্রচারের অপেক্ষায় দুই শতাধিক নতুন নাটক। থাকছে চলচ্চিত্র, ম্যাগাজিন, গান, নাচসহ নানা বৈচিত্র্যময় আয়োজন। স্পাই থ্রিলার থেকে ফ্যামিলি ড্রামা—ওটিটিতেও রয়েছে নানা স্বাদের প্রকল্প। টেলিভিশন চ্যানেলগুলোয় আজ ঈদের দ্বিতীয় দিন কী কী থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন। পর্ব–১
এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে ‘ঈদ ঈদ আনন্দ’। বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘শিঙাড়া বুলবুলি মস্তক’। অভিনয়ে নিলয়, হিমি। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-২’। অভিনয়ে মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘পুনরাবৃত্তি’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান। রাত ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। রাত ১১টায় টেলিফিল্ম ‘জামাই পাগল’। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘ঘাড়ত্যাড়া জামাই বউ’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। বিকেল ৪টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘এই মুহূর্তে’। অভিনয়ে জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তটিনী, সুনেরাহ্, ইয়াশ রোহান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক ‘স্বামীরা পলাতক’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘মন আমার’। অভিনয়ে নিলয়, নীলাঞ্জনা নীলা। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘হানিমুন’। অভিনয়ে জোভান, সাদিয়া আয়মান। রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভিডিও লিংক’। রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক ‘সুখের অসুখ’। অভিনয়ে নিলয়, হিমি।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘জহুরা বেগমের ইচ্ছাপত্র’। অভিনয়ে ফেরদৌসী মজুমদার, মামুনুর রশিদ, আফজাল হোসেন, তৌকির আহমেদ, জাকিয়া বারী মম। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘নামে নামে প্রেমে টানে’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সাইরা আক্তার জাহান। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘অপরাজিতা’। অভিনয়ে খায়রুল বাসার, কেয়া পায়েল।