আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিয়ো...

গল্প কিংবা আড্ডা, ঘরে-বাইরে শুটিং—যেখানে যা-ই ঘটুক, তারকারা তাঁদের ভালো লাগার নানা মুহূর্ত, অনুভূতি সবার আগে ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। এই ছবিই বলে দেয় তারকাদের মনের কথা, তাঁদের কাজের কথা। তারকাদের ফেসবুকের পাতা থেকে দেখুন তেমন কিছু ছবি...
ছবিটি পোস্ট করে মাহিয়া মাহি লিখেছেন, ‘খুব বেশি ভালোবাসা চাই না, শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিয়ো, মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো... খুব বেশি ভালো না বাসলেও চলবে, শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিয়ো, টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল; বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে, সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো, বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’
ছবি: সংগৃহীত
গায়ক ইমরানের সঙ্গে ছবিটি পোস্ট করে আরেক কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন, ‘বছরের প্রথম গান শুরু হলো। গানের শিরোনাম ‘মন মেলেছে ডানা’। গানটি নন্দিনী সিনেমায় দেখা যাবে।
‘কে কী বলল আমার কি! আমি নায়ক না, মানুষ হতে চাই। বাচ্চাদের নিয়ে বেগুন আর শাক ভাজি।’ -লিখেছেন সাইমন সাদিক।
ছবিটি পোস্ট করে অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, ‘জীবনে প্রথম পালং পনির রান্না, যা মজা...
ছবিটি পোস্ট করে গায়ক এসডি রুবেল লিখেছেন, ‘ভীষণ আনন্দ লাগছে এক গাড়ি কম্বল নিয়ে রওনা দিয়েছি বঞ্চিত শীতার্তের কাছে দেওয়ার জন্য।’
ছবিটি পোস্ট করে সিয়াম আহমেদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ কেন লিখেছেন সেটা উল্লেখ করেননি। এটাই ছিল ভক্তদের প্রশ্ন।
শুটিংয়ের ফাঁকে সময় মেলা ভার। তারপরেও প্রকৃতি খুব টানে। সমুদ্রের মাঝে বুবলী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সমুদ্রের বিশালতা যেন এক অপার রহস্য।’
১৩ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পাবে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটির জন্য নিজেকে কতটা ভাঙতে হয়েছে, সেই চিত্র তুলে ধরেছেন ভিডিওতে। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ব্ল্যাক ওয়ার শারীরিক রূপান্তরের ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন। সিনেমাটি ১৩ তারিখে মুক্তি পাবে।’
পূজা চেরি লিখেছেন, ‘কিছু সময় একদমই চুপচাপ বসে থাকুন। দেখুন চারপাশের মানুষেরা কী করছে।’
আজ গায়িকা আঁখি আলমগীরের জন্মদিন। বিশেষ এই দিনে গায়ক বেলাল খান ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জন্মদিন প্রিয় আঁখি আলমগীর আপা। আপনি অনন্য, অসাধারণ। আমাদের এই মিষ্টি আপুটার জন্য অনেক অনেক শুভকামনা।’