সোফায় আরাম করে বসে আছেন, হাতে জুসের গ্লাস, মুখ শিট মাস্ক ও চোখে রোদচশমা—ফুরফুরে মেজাজে তোলা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সাফা কবির। তিনি লিখেছেন, ‘জাস্ট চিলিং’। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিনোদন ডেস্ক
গতকাল বিকেলে ছবিটি পোস্ট করেছেন তিনি। ছবির সঙ্গে সেলেনা গোমেজ, বেনি ব্লাঙ্কো, অ্যান্ড বেকি জির ‘তে ওলভিদো (লা লা)’ গানটি জুড়ে দিয়েছেন। ২২ ঘণ্টার ব্যবধানে সাফার ছবিটি সাড়ে সাত হাজারের বেশি বার শেয়ার হয়েছে। কেউ কেউ লিখেছেন, ‘বিয়েও করেনি, টেনশনও নাই, চিল।’
বিজ্ঞাপন
নিউইয়র্কে তোলা একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাফা। ক্যাপশনে লিখেছেন, ‘ব্রুকলিন ব্রিজে মধ্যরাত’।
সপ্তাহ তিনেক আগে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাফা কবিরঘোরাঘুরি পছন্দ করেন সাফাকয়েক দিন আগে ‘চা গরম’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনিইনস্টাগ্রামে সাফার ফলোয়ার ২৮ লাখের বেশি