
সাত দিনের টানা ঈদ আয়োজনের শেষ দিন আজ বুধবার। সপ্তাহজুড়ে নতুন নাটক, টেলিফিল্ম আর বিশেষ অনুষ্ঠান দিয়ে দর্শকদের মাতিয়ে রাখা টেলিভিশন চ্যানেলগুলো শেষ দিনেও রেখেছে জমজমাট আয়োজন। পারিবারিক গল্প, হাসির নাটক, প্রেম আর সম্পর্কের টানাপোড়েনে ভরা নানা আয়োজনে দেখা যাবে মোশাররফ করিম, নিলয়, সাফা কবির, তাসনুভা তিশা, সুনেরাহ্ বিনতে কামালসহ জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীকে। ঈদ আয়োজনের শেষ দিনে কোন চ্যানেলে কখন কী থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন—পর্ব ১।
এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে ‘সবার জন্য ঈদ’। বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘মায়ের বাড়ি বনাম শ্বশুরবাড়ি’। অভিনয়ে সবুজ আহমেদ, তাসনুভা নিঝুম। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-৭’। অভিনয়ে মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘সুখবিলাস’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, জোনাইদ, মারিয়া শান্ত। রাত ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বিনোদন মেলা’। রাত ১১টায় টেলিফিল্ম ‘লালু’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘আরও কিছুক্ষণ’। অভিনয়ে খায়রুল বাসার, সাফা কবির। বিকেল ৪টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘৭২ ঘণ্টা’। অভিনয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘স্বামীরা পলাতক’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘তোমার পিছু পিছু’। অভিনয়ে সাদ সালমি নাওভী, সারিকা সাবা। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’।
রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘গল্প করার লোক’। অভিনয়ে নিলয়, আইশা খান। রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভিডিও লিংক’। রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক ‘সত্যবাদী বউ’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ছোট ছেলে’। অভিনয়ে আরশ খান, সুনেরাহ্ বিনতে কামাল। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘অমর প্রেম’। অভিনয়ে পার্থ শেখ, তটিনী। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘মিতব্যয়ী’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মোরা জামাই শ্বশুর’। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা।