অ্যালবার্ট হলে তারার আলো

গত ২৯ নভেম্বর দ্য ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল আয়োজন করেছিল দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২১। এ উপলক্ষে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে বসেছিল তারার মেলা। সেখানে লালগালিচা ঝলমলিয়ে উঠেছিল মডেল থেকে অভিনেত্রীদের বাহারি সাজে। তারই খানিক ঝলক—

লালগালিচায় প্রিয়াঙ্কা চোপড়া–নিক জোনাস জুটি। অভিনয় ও গানের পাশাপাশি ফ্যাশনেও কম যান না এই জুটি
এএফপি
আকাশি রঙের গাউন পরে হাজির হয়েছিলেন ব্রিটিশ অভিনেত্রী বিলি পিপার
ছাই ও কালো রঙের পোশাকে মার্কিন অভিনেতা বিলি পোর্টার
হাস্যোজ্জ্বল ব্রিটিশ অভিনেত্রী কেট ব্যাকেনসেল
মার্কিন অভিনেত্রী ডেমি মুরও হাজির হয়েছিলেন এই ফ্যাশন অ্যাওয়ার্ডে
সুইডিশ মডেল এলসা হস্কের কালো গাউনে ফুটে উঠেছে বাহারি গোলাপ
মেক্সিকান অভিনেত্রী এজা গঞ্জালেস পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় ও গলায় পরেছেন গয়না
দর্শকের উদ্দেশে চুমু ছুড়ে দিলেন মার্কিন অভিনেত্রী ইন্ডিয়া মুর
রাশিয়ান মডেল নাতাশা পলি সেজেছিলেন সাদা রঙের পোশাকে
অস্ট্রিয়ান মডেল নেডিন লেপলডের পোশাক ছিল ছিমছাম