চলছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। গতকাল বুধবার উৎসবের দ্বিতীয় দিনে হয়েছে সিনেমার প্রিমিয়ার, লালগালিচায় হাজির হয়েছিলেন তারকারা। এএফপি ও ডেডলাইট অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-
বিনোদন ডেস্ক
২০০১ সালে মুক্তি পাওয়া স্ট্রিট-রেসিং ব্লকবাস্টার ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে কান উৎসবে ছিল আবেগঘন এক পুনর্মিলনী। গতকাল বুধবার গভীর রাতে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির প্রধান তারকা ভিন ডিজেল। এএফপি লালগালিচায় মিশেল রদ্রিগেজ ও ভিন ডিজেল। এএফপি বিশেষ এই প্রদর্শনীতে আবেগাপ্লুত হয়ে পড়েন ভিন ডিজেল। তিনি স্মরণ করেন প্রয়াত সহশিল্পী পল ওয়াকারকে, যিনি ২০১৩ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। এএফপি
বিজ্ঞাপন
পল ওয়াকারের স্মৃতিকে প্রতিনিধিত্ব করতে কানে উপস্থিত ছিলেন তাঁর মেয়ে মিডো রেইন ওয়াকার। লালগালিচায় ভিন ডিজেলের সঙ্গে তাঁর দীর্ঘ আলিঙ্গনের মুহূর্তটি সবার নজর কাড়ে। এএফপিউৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হয়েছে জাপানি নির্মাতা ফুকুদা কোজির ‘নাগি নোটস’। এএফপি
বিজ্ঞাপন
এরপর দেখানো হয় ফরাসি পরিচালক শার্লিন বুর্জোয়া-তাকুয়ের নতুন সিনেমা ‘আ ওম্যানস লাইফ’। এএফপি ছবির প্রদর্শনী উপলক্ষে লালগালিচায় হাজির ছিলেন অভিনেতা এরি ডে লুকা, সুজানে ডি সুজান ডি বেক, চার্লস বেরলিংসহ ছবির অভিনেত্রীরা। এএফপি গতকাল লালগালিচায় ডেমি মুর। এএফপি ‘আ ওম্যানস লাইফ’-এর ফটোকলে লালগালিচায় এসেছিলেন গিলিয়ান অ্যান্ডারসনও। এএফপি