হানিয়া–আসিমের ‘প্রেম’ নিয়ে নতুন গুঞ্জন, কনসার্টে হাজির

পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহারের কনসার্টে দেখা গেছে হানিয়া আমিরকে। দুজনের প্রেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও জল্পনা চলছে।

শনিবার রাতে করাচিতে গায়ক আসিম আজহারের কনসার্টে দর্শকসারিতে ছিলেন হানিয়া আমির
আসিম আজহারের গান শোনার পাশাপাশি তাঁকে মুঠোফোনে ভিডিও ধারণ করতে এবং আশপাশের দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায়
হানিয়ার এ উপস্থিতির পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আসিম আজহারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে
সম্পর্ক নিয়ে হানিয়া বা আসিম কেউই কোনো মন্তব্য করেননি বা গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেননি
এর আগেও আসিম আজহারের একাধিক কনসার্টে হানিয়া আমিরকে দেখা গেছে। প্রতিবারই তাঁদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে
হানিয়া ও আসিমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালের দিকে। ২০১৯ সালে তা প্রকাশ্যে আসে আর ২০২০ সালে প্রেম ভেঙে যায়