কানের লাল গালিচায় তারকারা। কোলাজ
কানের লাল গালিচায় তারকারা। কোলাজ

টানা ৭ মিনিট ধরে অভিবাদন, আরও যা হলো কানে

চলছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। গতকাল শনিবার উৎসবের পঞ্চম দিনে নতুন সিনেমার প্রিমিয়ার, লালগালিচায় তারকা উপস্থিতি মিলিয়ে জমজমাট ছিল আয়োজন। ভ্যারাইটি ও এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-
‘পেপার টাইগার’-এর নির্মাতা জেমস গ্রে ও অভিনেতা অ্যাডাম ড্রাইভার। গতকাল শনিবার রাতে সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল জেমস গ্রের নতুন ছবি ‘পেপার টাইগার’-এর প্রিমিয়ার। ছবিটি প্রদর্শনের পর দর্শকদের টানা সাত মিনিট দাঁড়িয়ে অভিবাদন পেয়েছে। ছবিতে আরও আছেন স্কারলেট জোহানসন। ‘ম্যারেজ স্টোরি’র পর এ সিনেমা দিয়েই সাত বছর পর আবার এক ছবিতে অভিনয় করেছেন স্কারলেট ও অ্যাডাম। এএফপি
‘পেপার টাইগার’-এর প্রিমিয়ারে অ্যাডাম ড্রাইভার ও তাঁর স্ত্রী অভিনেত্রী জোয়ান টাকার। রয়টার্স
প্রিমিয়ারের ‘দ্য বিলাভড’ সিনেমার টিম। সৌরভ দাশ
‘দ্য বিলাভড’ সিনেমার প্রিমিয়ারে হাভিয়ের বারদেম ও ভিক্টোরিয়া লুয়েঙ্গ। সৌরভ দাশ
‘দ্য বিলাভড’ সিনেমার প্রিমিয়ারে স্প্যানিশ অভিনেত্রী ভিক্টোরিয়া লুয়েঙ্গ। সৌরভ দাশ
গতকাল কান উৎসবে ভারতীয় অভিনেত্রী অদিতি রাও হায়দারি। সৌরভ দাশ
মার্কিন অভিনেত্রী ও নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট। তিনি এসেছিলেন ‘ফুল ফিল’ সিনেমার প্রিমিয়ারে। রয়টার্স
‘ফুল ফিল’-এর প্রিমিয়ারে এমা ম্যাকি, ক্রিস্টেন স্টুয়ার্ট ও শার্লট লি বন। রয়টার্স
লালগালিচায় এমা ম্যাকে। রয়টার্স
‘পেপার টাইগার’-এর প্রিমিয়ারে বারবারা পালভিন। রয়টার্স
লালগালিচায় জার্মান মডেল আনিকা গ্যাসনার। এএফপি