স্বামীর সঙ্গে চা চাং হোয়া
স্বামীর সঙ্গে চা চাং হোয়া

‘ক্রাশ ল্যান্ডিং অন ইউ’ অভিনেত্রীর বিয়ে

ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন কোরীয় সিরিজ ‘ক্রাশ ল্যান্ডিং অন ইউ’–এর অভিনয়শিল্পী চা চাং হোয়া। তাঁর বিয়ে নিয়ে থাকল আরও তথ্য।
দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গত শুক্রবার সিউলে বিয়ে সেরেছেন এই অভিনেত্রী। তাঁর স্বামী একজন তরুণ ব্যবসায়ী
বিয়ের তিনটি ছবি প্রকাশ করেছে তাঁর এজেন্সি আইওকে কোম্পানি। ছবিতে সাদা রঙের গাউনে পাওয়া গেছে চা চাং হোয়াকে
আইওকে কোম্পানি এক বিবৃতিতে লিখেছে, ‘চা চাং হোয়া জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সবার সহযোগিতা আশা করছি।’
‘ক্রাশ ল্যান্ডিং অন ইউ’, ‘মিস্টার কুইন’, ‘ডক্টর পার্ক ক্লিনিক’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী। সিরিজের পাশাপাশি ‘ট্রেন টু বুসান’সহ বেশ কয়েকটি সিনেমায়ও পাওয়া গেছে তাঁকে
৪৩ বছর বয়সী এই অভিনেত্রী ২০০৫ সাল থেকে অভিনয় করছেন। সিরিজ, সিনেমার সঙ্গে মঞ্চনাটকেও নিয়মিত অভিনয় করেন তিনি