রানি এলিজাবেথের চরিত্রে তাঁরা

২০১৬ সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘দ্য ক্রাউন’–এ ১৯৪৭ সালে প্রিন্স ফিলিপের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের বিয়ের পর থেকে রাজপরিবারের কাহিনি তুলে আনা হয়েছে। সিরিজের প্রথম ও দ্বিতীয় মৌসুমে দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অভিনয় করেছেন ক্লেয়ার ফয়। তাঁর স্বামী প্রিন্স ফিলিপের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট স্মিথ।
ছবি : সংগৃহীত
‘দ্য ক্রাউন’ সিরিজের তৃতীয় ও চতুর্থ মৌসুমে রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে হাজির হয়েছিলেন অলিভয়া কোলমান, তাঁর বিপরীতে ছিলেন ম্যাট স্মিথ। এটি ছাড়া ‘হাইড পার্ক অন হাডসন’ সিনেমাতেও রানির ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
‘দ্য ক্রাউন’–এর মুক্তির অপেক্ষায় থাকা পঞ্চম মৌসুমে রানি এলিজাবেথের চরিত্রে অভিনয় করেছেন স্টোনটন, রানির স্কটল্যান্ড ভ্রমণের একটি দৃশ্য নতুনভাবে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
২০০৬ সালে মুক্তি পাওয়া সিনেমায় রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অভিনয় করে অস্কার পান অভিনেত্রী হেলেন মিরেন। রানির জীবন অবলম্বনে সিনেমার গল্প লিখেছেন পিটার মরগ্যান, পরিচালনা করেছেন স্টিফেন স্ফেয়ার্স।
প্রিন্সেস ডায়ানা জীবনের গল্পে নির্মিত ‘স্পেনসার’ সিনেমায় রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রও গুরুত্ব পেয়েছে। সিনেমায় তাঁর চরিত্রে অভিনয় করেছেন স্টেলা গোনেট। সিনেমায় ডায়ানার চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট।
‘ন্যাশনাল লামপুন’স ইউরোপিয়ান ভ্যাকেশন’ ও ‘অস্টিন’স পাওয়ার ইন গোল্ড মেম্বার’ সিনেমায় রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে অভিনয় করেছেন জানেট চার্লস।
‘উইলিয়য়াম অ্যান্ড ক্যাথরিন: আ রয়েল রোমান্স’ সিনেমায় রানির ভূমিকায় হাজির হয়েছিলেন জেন আলেক্সান্ডার। লিন্ডা ইয়েলেনের পরিচালনায় সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে।
‘দ্য কিং স্পিচ’ সিনেমায় রানির শৈশবের চরিত্রে অভিনয় করেছেন ফ্রেয়া উইলসন।