অনন্যা কি পাবে লাইফলাইনের খোঁজ? প্রশ্ন মিমের

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
অভিনেতা তৌসিফ মাহবুব আর্জেন্টিনার সমর্থক। তবে পছন্দ করেন ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা। গতকাল তিনি উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছেন। তাঁর ছবিটি পোস্ট করে তৌসিফ লিখেছেন, ‘সব সমালোচনার শুরুও তিনিই করেন, সব সমালোচনার শেষও তিনিই করেন।’
ছবি: ফেসবুক থেকে
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘লাইফলাইন’। সেটার ক্যারেক্টার পোস্টার শেয়ার করে বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘এতশত পথ পেরিয়ে, অনন্যা কি পাবে লাইফলাইনের খোঁজ? জানতে দেখুন কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম “লাইফলাইন”।’
অভিনেত্রী খন্দকার কার সঙ্গে ঘুরতে পছন্দ করেন? সেই প্রশ্ন করেছেন ভক্তরা। কারণ, দীপা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একা বেড়াতে ভালো লাগে? কার সাথে?’ সেখানে অভিনেত্রী ফারজানা চুমকি লিখেছেন, ‘তোমার সাথে।’ অন্যদিকে আরেক অভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, ‘নিজের সাথে।’
আগামী ১০ জুলাই মুক্তি পাবে জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমা। এটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। পোস্টার ভাগাভাগি করে জয়া লিখেছেন, ‘অমীমাংসিত জীবন নিয়ে বেশি দিন চুপ থাকা যায়? বর্ষাকাল! সব নদীতে খরস্রোত! মেঘনা ব্যতিক্রম হবে কী করে? তার চোখে অভিযোগ নেই, আছে শুধু উত্তর খোঁজার অপেক্ষা। আসছে ফিরে মেঘনা।’ মেঘনা তার চরিত্রের নাম।
অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মনে রেখো, গতকাল অতীত হয়ে গেছে। যা হওয়ার ছিল, তা হয়ে গেছে। হয়তো তুমি ভুল করেছ, হয়তো সবকিছু তোমার ইচ্ছেমতো এগোয়নি। কিন্তু প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শিখিয়েছে। আর শেখাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। তাই নতুন উদ্যমে এগিয়ে চলো। আগামীকালকে আজকের চেয়ে সুন্দর করে তোলার দায়িত্ব এখন তোমার।’