দুই আয়মানের দেখা, ছবিতে গুঞ্জনের জবাব দিলেন সাদিয়া আয়মান

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
শুধু নামের মিলের কারণে তাঁদের নিয়ে নাকি ছড়িয়েছে বহু গুঞ্জন। সেটাই প্রথমবার একসঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন সাদিয়া আয়মান। তিনি কনটেন্ট ক্রিয়েটর আয়মান সাদিকের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘যার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন, অবশেষে তার সঙ্গেই দেখা হলো! দুই আয়মান অবশেষে একই ফ্রেমে।’
ফেসবুক থেকে
শুধু সিনেমাই নয়, খেলা নিয়েও বেশ সরব পরিচালক শিহাব শাহীন। তিনি লিখেছেন, ‘জয়–পরাজয় খেলার অংশ। জয়ে উৎফুল্ল হওয়ার পাশাপাশি পরাজয় গ্রেইসফুলি মেনে নেয় মর্যাদাবান মানুষ। হারলে গালাগালি শুরু করে টোকাইরা, আর কী বলব, এরাই গুপ্ত।’
পছন্দের রঙের শাড়িতে ছবি পোস্ট করে নায়িকা পূর্ণিমা লিখেছেন, ‘বেগুনি আমার প্রিয় রং। তবে শাড়িতে বেগুনি রং আরও বেশি সুন্দর, মার্জিত লাগে সব সময়।’
আজ অভিনেতা শাহেদ আলীর জন্মদিন। সহকর্মীর জন্মদিনে আরেক অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘শুভ জন্মদিন সুজন ভাই। যেমন আছেন এমনই থাইকেন সারা জীবন। আর অভিনয়ের সবগুলো মাধ্যমে আপনার দাপট চলতে থাকুক আমৃত্যু। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ অভিনয়জীবন কামনা করছি।’
ছবি পোস্ট করে অভিনেত্রী বিপাশা কবির লিখেছেন, ‘অনেক দিন পরে মনে হচ্ছিল, আমরা যেন আবার সেই শিল্পী সমিতির আড্ডায় ফিরে গেছি। আমি সত্যই খুশি তোমরা আমার বাসায় এসেছিলে। তোমাদের সঙ্গে সময়টা সত্যিই অনেক সুন্দর ছিল।’