নিজের আচরণে যে সাত লক্ষণ থাকলে বুঝবেন, আপনিও একজন ক্রিকেট কর্তা
আপনি কি সব সময় সাফল্যের ভাগ নেন, অথচ ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপান? আর আপনি কি সব সময় নিজের এখতিয়ারের বাইরের বিষয়ে নাক গলান? তাহলে আপনিও একজন ক্রিকেট কর্তা। আসুন, যাচাই করে দেখুন এই লক্ষণগুলো আপনার মধ্যে প্রকট কি না...
একটু থামুন ডেস্ক
১. আপনি ক্রীড়ামোদী, সব খেলাই মাঠে বসে দেখেন
২. রাঁধুনি না হলেও আপনি বাড়ির হেঁশেলে অহেতুক নাক গলান
৩. ঘরের গোপন কথা ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়ান
বিজ্ঞাপন
৪. সন্তানের সাফল্যে নিজেকে গর্বিত অভিভাবক হিসেবে দাবি করলেও সন্তানের ব্যর্থতার দায় নেন না
৫. টিভির রিমোট কন্ট্রোল আপনার হাতেই থাকে
৬. পান থেকে চুন খসলেই পরিবারের ছোটদের বকাঝকা করেন
৭. এবং পরিবারের ছোটরা কথা না শুনলে অতিরিক্ত ফোন ব্যবহারের খোঁটা দেন