
করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যেই অতিবৃষ্টি ও জলাবদ্ধ পরিবেশের কারণে পানি জমেছে কাজলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। স্কুলটির অবস্থান ঢাকার যাত্রাবাড়ীর ডেমরা এলাকায়। আর কেবল মাঠে নয়, পানি জমেছে স্কুলের শ্রেণিকক্ষেও। এলাকায় খেলার মাঠ না থাকার কারণে পানিজমা ওই মাঠেই শিশুরা খেলাধুলা করছে। ছবিতে দেখা না গেলেও, মানবশিশুদের সঙ্গে মশকশিশুরাও যে খেলাধুলায় অংশ নিচ্ছে, তা নিশ্চিত। গত ২৮ সেপ্টেম্বর ছবিগুলো তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী সাজিদ হোসেন।