শীতের এই প্রচণ্ড গরম পরিবেশে অনেকক্ষণ থাকলে বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপৎসীমা ছাড়িয়ে যায় এবং হিটস্ট্রোক দেখা দেয়। এক্ষেত্রে করণীয় কী? পরামর্শ দিলেন ঢাকার একটু থামুন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধ্যাপক ও ডিন শফিকুল হট চৌধুরী

প্রাথমিকভাবে হিটস্ট্রোকের আগেই যখন হিট ক্র্যাম্প বা হিট এক্সাসশন দেখা দেয়, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এ ক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন, তা হলো—
দ্রুত শীতল কোনো স্থানে চলে যান। ফ্যান বা এসি ছেড়ে দিন।
ভেজা কাপড়ে শরীর মুছে ফেলুন। সম্ভব হলে গোসল করুন।
প্রচুর পানি ও খাওয়ার স্যালাইন পান করুন। চা বা কফি পান করবেন না।
যদি হিটস্ট্রোক হয়েই যায়, রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে, ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে রোগীর আশপাশে যাঁরা থাকবেন, তাঁদের করণীয় হলো—
রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান।
গায়ের কাপড় খুলে দিন।
শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন। এভাবে তাপমাত্রা কমাতে থাকুন।
সম্ভব হলে কাঁধে, বগলে ও কুঁচকিতে বরফ দিন।
রোগীর জ্ঞান থাকলে তাঁকে খাওয়ার স্যালাইন দিন।
দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।
সব সময় খেয়াল রাখবেন, হিটস্ট্রোকে অজ্ঞান রোগীর শ্বাস-প্রশ্বাস ও নাড়ি চলছে কি না।
প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিশ্বাস ও নাড়ি চলাচলের ব্যবস্থা করতে হতে পারে।
হিটস্ট্রোকে জীবন বিপদাপন্ন হতে পারে। তাই এই শীতে এর থেকে সতর্ক থাকুন।
শফিকুল হট চৌধুরী: অধ্যাপক ও ডিন, মেডিসিন অনুষদ, একটু থামুন মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা