র স ফ্লি ক্স

আবারও ফাটাকেষ্ট!

এটি একটি জীবনমুখী সিনেমা হতে যাচ্ছে যার প্রধান চরিত্রে থাকবে দেশপ্রেমিক ফাটাকেষ্ট। রাজনীতির মাঠে এসে একসময় বদলে যাবে ফাটাকেষ্টর জীবন।

দেশের অরাজকতা, দুর্নীতি তাকে অস্থির করে তোলায়  দেশ ও দশের চিন্তায় দিশাহারা হয়ে গিয়ে সে একসময়  দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে চাইবে।

ক্ষমতা পেয়ে প্রথম কিছুদিন সে সব সামলে উঠলেও রাতারাতি তার চালচলন বদলে যেতে থাকবে। দামি জামাকাপড়, সানগ্লাস আর বিশাল গাড়িবহর—সবকিছু মিলিয়ে নায়কের জীবন পালটে যায়।

আগে যেখানে নীলা মার্কেট হাঁস খেতে যেত, মন্ত্রিত্ব পাওয়ার পর তার পাঁচ তারকা হোটেলের হাঁস বেশি ভালো লাগতে শুরু করল।

আস্তে আস্তে চরিত্রের মোড় ঘুরতে থাকবে এবং দর্শক দেখতে দেখতে বুঝতে পারবে যে ফাটাকেষ্ট এখন দেশ-দশের চেয়ে দেশ-দশের টাকা আর আরামদায়ক জীবনযাপনকেই বেশি ভালবাসে। 

এভাবেই দেশপ্রেমিক থেকে আল্ট্রা প্রো দেশপ্রেমিক হয়ে দেশের  আমূল পরিবর্তন করে দেশের ঝাকানাকা অবস্থা করবে এই চরিত্রটি।

বি.দ্র. এই সিনেমাটি বানাতে অর্থ সহযোগিতা প্রয়োজন। যে যা পারেন সাহায্য করুন। এমন সিনেমাই পারে রাজনীতির মাঠে আসল দুর্নীতিবাজ থুক্কু আসল দেশপ্রেমিকদের দেশের প্রতি ভালো কাজ করায় উদ্বুদ্ধ করতে।