ছড়া রস

অণুকাব্য

১.
তুমি না ডাকলে ঘরে
মন আমার কেমন করে।

২.
তুমি না ডাকলে আমায়
কে বলো দাড়ি কামায়।

৩.
তুমি না দিলে সাড়া
আগুনে পুড়বে পাড়া।

৪.
তুমি না দিলে হাসি
খরায় মরবে চাষি।

৫.
তোমাতে আমাতে মিল নাই
আসলে কারও দিল নাই।

৬.
কেন যে দূরে ঠেলিস
মরণখেলা খেলিস।

৭.
যদি ভেজে তোর মাথা
আমি ফোটাব ছাতা।

৮.
শুধু ধরে গেলি ত্রুটি
কীভাবে আমি ফুটি?