অন্তরঙ্গ রঙ্গমঞ্চের প্রকাশনা অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর

কবি রাহগীর মাহমুদের অন্তরঙ্গ রঙ্গমঞ্চে গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর বিকেল চারটায় নগরের চেরাগি পাহাড়ের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পী-সাহিত্যিক সমন্বয় পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক মাহবুবুল হক। বিশেষ অতিথি থাকবেন কবি বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, রাশেদ রউফ, হাফিজ রশীদ খান প্রমুখ। সভাপতিত্ব করবেন অধ্যক্ষ আকবর আহমদ। বিজ্ঞপ্তি।