ঈদ এসে যাচ্ছে। ঈদকে সামনে রেখেই পাঠকদের লেখা আহ্বান করেছিলাম আমরা। ঈদ নিয়েই তাঁদের বর্ণিল অভিজ্ঞতার কথা লিখেছেন পাঠক। সম্ভবত ঈদুল আজহার অবিচ্ছেদ্য অংশ বলেই, বেশ কিছু লেখায় এসেছে গরুর হাট ও গরু কেনার প্রসঙ্গ। তবে এর বাইরেও আছে বেশ কিছু ভিন্ন স্বাদের লেখা। বিচিত্র স্বাদের এই লেখাগুলো আপনাদের ভালো লাগবে, এই আশা করি। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। সেরা তিন লেখকের জন্য থাকছে পুরস্কার১ম সেরাতিন হাজার টাকার প্রাইজবন্ড২য় সেরাদুই হাজার টাকার প্রাইজবন্ড৩য় সেরাএক হাজার টাকার প্রাইজবন্ডবি. দ্র.: সেরা লেখকদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। তিন মাসের মধ্যে পুরস্কার না পৌঁছালে যোগাযোগ করুন প্রথম আলোর প্রধান কার্যালয়ের প্রশাসনিক বিভাগে। প্রকাশের পর কোনো লেখা নকল প্রমাণিত হলে পুরস্কার বাতিল বলে বিবেচিত হবে। এ ব্যাপারে প্রথম আলোর সিদ্ধান্তই চূড়ান্ত।