আজ দৃষ্টির আবৃত্তিসন্ধ্যা

সামাজিক সংগঠন দৃষ্টি চট্টগ্রাম আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘মেঘ বলল যাবি’ শীর্ষক আবৃত্তিসন্ধ্যার আয়োজন করেছে। এতে আবৃত্তি করবেন মিলি চৌধুরী, বনকুসুম বড়ুয়া ও আদনান মান্নান। দলীয় আবৃত্তি পরিবেশন করবেন দৃষ্টি চট্টগ্রামের সদস্যরা। আবৃত্তিসন্ধ্যা উদ্বোধন করবেন অধ্যাপক সৌরেন বিশ্বাস। অতিথি থাকবেন কবি-সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও রাশেদ রউফ। বিজ্ঞপ্তি।