চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত ১৭ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল-১–এর আওতাভুক্ত সার্কেল-১২–এর অতিরিক্ত সহকারী কর কমিশনার এ কে এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কর কমিশনার শামসুল আলম।
পরে ভ্রাম্যমাণ মেলার একটি গাড়ি উপজেলা সদর, চাতরী চৌমুহনী বাজার ও রুস্তমহাট এলাকা ঘুরে ৪৫টি আয়কর রিটার্ন গ্রহণ করে। এতে ১ লাখ ৮৪ হাজার ৫৭০ টাকা কর আদায় হয়।