মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মেষ হিসেবে আপনি যথেষ্ট স্পষ্ট বক্তা হলেও কথাবার্তায় কৌশলী হতেও দক্ষ। চলতি সপ্তাহে অতিরিক্ত স্পষ্টবাদী না হয়ে কিছুটা কৌশলী হওয়ার জন্য আপনাকে পরামর্শ দিচ্ছি।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
এ সপ্তাহে কেউ একজন আপনার রুচিতে আঘাত দিতে পারে। আপনি সাবধান থাকলে সে আঘাত মেনে নিতে পারবেন। তাহলে আপনার লাভ হবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
সত্যকে মেনে নেওয়া সব সময়ই মানুষকে লাভবান করে। চলতি সপ্তাহে এ কথাটি মনে রাখবেন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে আপনার সামনে আছে অনেক সাফল্যের চমক। নিজেকে এর জন্য প্রস্তুত রাখুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে অনেকেই আপনাকে ঈর্ষা করতে পারেন। তাঁদের বক্তব্য কানে তুলবেন না। নিজের মতো করে চলুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
স্মৃতির আনন্দে নিজেকে ভাসিয়ে রাখুন। আপনার উদ্দেশে এ সপ্তাহে একটুকুই আমার বক্তব্য।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
প্রকৃত বন্ধুর পরামর্শ অনুযায়ী চলুন। আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সাফল্য আসবে। তবে সাফল্যের আনন্দে কখনোই দিশেহারা হবেন না।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
একটা কাজে এ সপ্তাহে আপনি ব্যর্থ হতে গিয়েও সফল হয়ে যাবেন। সপ্তাহের শুরুতেই কথাটা জেনে রাখা ভালো।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
অযথা মনমরা হয়ে থাকবেন না। সব ভালো যার শেষ ভালো। এই শেষের অপেক্ষায় থাকুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
প্রশংসার আড়ালেও নিন্দা লুকিয়ে থাকতে পারে। এ-সম্পর্কে সজাগ থাকুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
যথেষ্ট সাফল্যই পাওনা আছে। মন খারাপ করে থাকার কোনো কারণ নেই।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী