আপনি কি আমার জীবনের শুধুই স্মৃতির মরীচিকা, না কিছু সময়ের ভালোবাসাও। স্নেহের ঝোড়ো হাওয়া। শিশুকালের কথা যেটুকু মনে আছে তার অর্ধেকজুড়ে আছেন আপনি। আপনার কোলে চড়া, ঘুরে ঘুরে চাঁদ দেখিয়ে খাবার খাওয়ানো বা শীতের রাতে টয়লেটের পাশে আমার জন্য দাঁড়িয়ে থাকা। সেই যে চলে গেলেন, আসবেন বলে আর ফিরে এলেন না। আজ ১৪ বছর, মা-বাবাকে বলার সাহস কোনো দিন পাইনি—‘নাজমা আন্টি’ কোথায় আছেন? কেমন আছেন? আপনাকে খুব মিস করি।
শাকিবুল
নাটোর