আলিম পরীক্ষার ফলাফলে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার পাসের হার শতভাগ। ৩২ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১৪ জন ছাত্রী জিপিএ-৫ ও বাকিরা এ গ্রেডে উত্তীর্ণ হন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সরওয়ার উদ্দিন বলেন, নিয়মিত ক্লাস, শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সচেতনতা ভালো ফলাফলে ভূমিকা রেখেছে। বিজ্ঞপ্তি।