বান্দরবানের আলীকদমে বেসরকারি সংস্থা কারিতাসের খাদ্যনিরাপত্তা প্রকল্পের উদ্যোগে সম্প্রতি ১৫০ জন কৃষককে সমন্বিত বালাইদমন ব্যবস্থাপনা (আইপিএম) প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষকেরা যাতে স্থায়িত্বশীল কৃষিচর্চার মাধ্যমে কীটনাশকমুক্ত ও পরিবেশবান্ধব কৃষি ফসল উৎপাদন করতে পারেন, এ জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কারিতাসের খাদ্যনিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা এবং এ প্রশিক্ষণের প্রশিক্ষক মামুন সিকদার। অন্যদের মধ্যে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমদ, উপসহকারী কৃষি কর্মকর্তা এ কে এম ফজলুল কাদের, কারিতাসের মাঠ সহায়ক অন্তরা চাকমা, মংয়ুউ মারমা, উজ্জ্বল চাকমা, রাজীব রুদ্র, সামশুল হক, উনুচিং মারমা প্রমুখ।