ইউএসটিসিতে নবীনবরণ

ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের ২০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ শহীদুল্লাহসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, এখানকার শিক্ষার্থীরা একদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবে।
এর আগে গত ৩১ ডিসেম্বর ইউএসটিসি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গরিব রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজ্ঞপ্তি।