
ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম ও ৩৮ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে ১৪ ডিসেম্বর দুস্থ মানুষদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়। নগরের দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার মানুষজনের মধ্যে এ কম্বলগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের সেক্রেটারি নাছির উদ্দীন আহমদ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন কর্ণফুলী আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, শাহ আমানত আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।