ঈদ আসছেন

তিনি আসছেনবিশাল বন্য হাতির মতো সারা রাষ্ট্র কাঁপিয়েরঙে ঢঙে ছোট পর্দা, বড় পর্দায় ঝাঁপিয়ে।তিনি আসছেন‘নাড়ির টানে ঘরে ফেরা’র তাজা খবর ছাপিয়েবেতন-বোনাস খেয়ে মাথায় ঋণের বোঝা চাপিয়ে।তিনি আসছেনদর্জি-বাড়ির ফিতা দিয়ে কোমর-ভুঁড়ি মাপিয়ে।তিনি আসছেনখবর শুনে বাড়ির প্রধান কর্তা ছোটেন হাঁপিয়ে।