এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়, শুধু রক্ত সঞ্চালন বা স্পর্শ হয় এমন অবস্থা থেকে মুক্ত থাকলে এইডস রোগ ছড়ায় না। তাই এইডস রোগী নয়, এইডসকে প্রতিরোধ করতে হবে। ৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কক্ষে চট্টগ্রাম এইডস কমিটি আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন এ কথা বলেন।
সভায় বক্তব্য দেন সহকারী সিভিল সার্জন মো. রফিক উদ্দিন, মনসুরুল আলম, উপপরিচালক শেখ রুকুন উদ্দিন আহমদ, স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা সুলতান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।