একুশ উপলক্ষে দুদিনব্যাপী চলচ্চিত্রের আসর কাল শুরু

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র (সিএফসি) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দুদিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আমার ভাষার ছবি শিরোনামে এ প্রদর্শনী শুরু হবে ২১ ফেব্রুয়ারি। অধিবেশনে মোট আটটি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে।
২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় প্রদর্শিত হবে রোকেয়া প্রাচী পরিচালিত বাহান্নর মিছিলে ও জহির রায়হান পরিচালিত স্টপ জেনোসাইড, বিকেল তিনটায় তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পাড়ে, বিকেল পাঁচটায় শাহনেওয়াজ কাকলির উত্তরের সুর এবং সন্ধ্যা সাতটায় শেখ নিয়ামত আলী ও মসিউদ্দীন শাকেরের সূর্যদীঘল বাড়ি।
২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় প্রদর্শিত হবে রাজ চক্রবর্তীর প্রলয়, বিকেল চারটায় ঋতুপর্ণ ঘোষের শেষ চলচ্চিত্র সত্যান্বেষী এবং সন্ধ্যা সাতটায় সৃজিত মুখোপাধ্যায়ের মিসর রহস্য। বিজ্ঞপ্তি।