ফ্যাশনিস্তা তারকাদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হলো ইনস্টাগ্রাম। ভক্তদের সঙ্গে যোগাযোগ করার জন্য তাঁরা হাতের মুঠোফোনে এক ক্লিকে এই ‘গ্রামে’ আসেন, ছবি-ভিডিও-ক্যাপশন পোস্ট করেন, চলে যান। গত সপ্তাহে ইনস্টাগ্রামে সবচেয়ে আলোচিত কয়েকজন ভিনদেশি তারার সাজগোজে চোখ বুলিয়ে নেওয়া যাক। ছবিগুলো দেখলে বোঝা যাবে, ফ্যাশন আর বিউটিতে ট্রেন্ডে কী চলছে। আবার কোনো কোনো তারকার কিছু কিছু ফ্যাশন বা স্টাইল ট্রেন্ড সেটও করে। সেটা টিকে যায় কয়েক মাস, এমনকি বছরব্যাপী।
