বাজারে সব মৌসুমেই পাওয়া যায় নানা বর্ণ, গন্ধ আর স্বাদের ফল। মাছ-তরকারি কেনার সময় সঙ্গে কিছু ফলও কেনা উচিত প্রতিদিন। পুষ্টিগুণ বিচারে ফলের জুড়ি মেলা ভার। ফল খাওয়ার ক্ষেত্রে টাটকা ফলকেই প্রাধান্য দেওয়া উচিত সব সময়। কারও যদি ফল খাওয়ায় অরুচি থাকে, রস হিসেবে আকর্ষণীয় করেও পরিবেশন করা যায়। এতে পুষ্টিচাহিদা যেমন মিটবে, অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যাও এড়ানো যাবে।ক্লান্তি দূর করতে আঙুরের রসওজন কমানোর জন্য শরীর সম্পর্কে সচেতন মানুষ কায়দা-কসরতের অন্ত রাখে না। শরীরচর্চা, আধপেটা খেয়ে থাকা—সবকিছুই চলে সমানে। কিন্তু যারা এত সব ঝক্কিতে যেতে চায় না, তাদের জন্য আছে এক সহজ সমাধান। আঙুরের রস হতে পারে তাদের জন্য সহজ দাওয়াই। কারণ, এটি ওজন কমায়। বারডেম জেনারেল হাসপাতালের পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান আখতারুন নাহার আঙুর নিয়ে জানান, রক্তস্বল্পতা রোগে আঙুরের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। ত্বকেরও সুরক্ষা দেয় আঙুর। সবচেয়ে বড় কথা, আঙুর ক্লান্তি দূর করে শরীরকে চাঙা রাখে।হূদেরাগে কমলার রসএখন বছরজুড়ে পাওয়া যায় কমলা। চীন থেকেও আসছে বেবি অরেঞ্জ নামের একধরনের কমলা। তাই কমলা এখন চাইলেই মেলে। কমলার রসে থাকে হেসপেরিডিন নামের একধরনের অ্যান্টি অক্সিডেন্ট। এটি হূদেরাগের ঝুঁকি কমায়। রক্তনালির কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। এক গবেষণায় দেখা গেছে, যারা দৈনিক কমলার ৫০০ এমএল রস খায়, তাদের রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে অন্য ব্যক্তির তুলনায় অনেক বেশি। আখতারুন নাহার জানান, কমলায় পটাশিয়াম বেশি থাকায় হূদেরাগ প্রতিরোধে কাজ করে। এ ছাড়া জ্বরে কমলার রস উপকারী। রোগ প্রতিরোধেও কমলার রসের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।বাতের ব্যথায় আনারসের রসআনারসে থাকে ব্রোমেলেইন নামের একধরনের এনজাইম। এই এনজাইম অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসেবে কাজ করে শরীরে। আর্থ্রাইটিসের জন্য হাড়ের সংযোগস্থলে ফোলা ভাব ও ব্যথা কমিয়ে দেয় আনারসের রস। এক গবেষণায় দেখা গেছে, যেসব রোগী হাঁটুর ব্যথায় ভুগছে, তাদের জন্য আনারস হতে পারে সত্যিকারের ওষুধের বিকল্প। আখতারুন নাহার শুধু বাতের ব্যথার মধ্যে আনারসকে ফেলে রাখলেন না। তিনি জানান, জ্বরের সময় শরীরে যে ব্যথা হয়, তার জন্যও আনারস বড় উপকারী।ভুলে যাওয়া রোগে আপেলমানুষের মস্তিষ্কে গুরুত্বপূর্ণ একধরনের রাসায়নিক পদার্থ আছে—অ্যাসিটাইলকোলিন। এটি মস্তিষ্কের স্মৃতি অংশের জন্য খুব দরকারি। কোনো কারণে যদি এটির মাত্রা কমে যায়, তাহলে সে মানুষটি ভুলে যাওয়া রোগে (আলঝেইমারস) আক্রান্ত হবে। আর আপেলের রস মস্তিষ্কে এই অ্যাসিটাইলকোলিনের মাত্রা ঠিক রেখে এই রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। আখতারুন নাহার আপেল সম্পর্কে জানান, আপেল আলঝেইমারস রোগের ওষুধের বিকল্প হিসেবে যেমন কাজ করে, সেই সঙ্গে দাঁতের ক্ষয়রোধেও রয়েছে ভূমিকা। সবচেয়ে বড় কথা, দেহকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে আপেল।পছন্দের নির্দিষ্ট কিছু ফলের মধ্যে নিজেকে আটকে না রেখে তাই সব ধরনের ফল খাওয়ার অভ্যাস গড়তে হবে। পুষ্টিচাহিদা যেমন মিটবে, সঙ্গে সুস্থ থাকবে শরীর।