এবিসি রেডিওতে 'তোমার গানে দেখিয়ে দাও'

এবিসি রেডিওতে শুরু হচ্ছে দেশের গান নিয়ে প্রতিযোগিতা ‘তোমার গানে দেখিয়ে দাও’। তরুণ শিল্পীরা তাঁদের নিজের লেখা, সুর করা ও গাওয়া দেশের গান রেকর্ড করে পাঠিয়ে দিন ২৮ ফেব্রুয়ারির মধ্যে abcgaan@gmail.com এই ইমেইলে। সেরা পাঁচটি গান আগামী ২৬ মার্চ এবিসিতে রেডিওতে প্রচারিত হবে।