কক্সবাজারে মানববন্ধন

নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে ২৩ মার্চ সকালে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার। কক্সবাজার প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) জি এ এম আশেকউল্লাহ। সাধারণ সম্পাদক হাসানুর রশীদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাংবাদিক এস এম আমিনুল হক চৌধুরী, কামাল হোসেন, নুরুল ইসলাম হেলালী, ইকরাম চৌধুরী প্রমুখ।