কক্সবাজারে রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

কক্সবাজারে ২৫ ফেব্রুয়ারি কক্সবাজার ১৩ সদস্য বিশিষ্ট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন আরফাতুল মজিদ, সহসভাপতি শাহাদাত হোছাইন ও এইচ এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক-মারুফ ইবনে হোছাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ নুর, সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শিপন পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক-হাসিবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইব্রাহিম আজাদ, ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য শফিউল আলম ও সাইফুল আলম।
কমিটির সভাপতি আরফাতুল মজিদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের সাংবাদিকেরা কক্সবাজারের উন্নয়নে কাজ করবে। পর্যটন শহরকে তাঁরা মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখবেন।