কক্সবাজার মহিলা পুলিশ দলকে প্রীতি ফুটবল ম্যাচে হারিয়েছে ব্র্যাক কক্সবাজার কিশোরী ফুটবল দল। কক্সবাজার জেলা পুলিশ ও ইউনিসেফের যৌথ উদ্যোগে সম্প্রতি এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্র্যাক কক্সবাজার কিশোরী ফুটবল দলের সদস্যদের সবাই হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। ব্র্যাক কিশোরী উন্নয়ন কর্মসূচির তত্ত্বাবধানে এ ফুটবল দলটি গড়ে তোলা হয়। কক্সবাজার জেলার পুলিশ সুপার সেলিম মুহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।