আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে তির্যক নাট্যদলের মধুমালা নাটকটি। দীর্ঘদিন বিরতির পর তির্যক নাট্যদল আবারও কাজী নজরুল ইসলামের এই নাটকটি নবরূপে মঞ্চে আনল। এ পর্যন্ত তির্যক নাটকটির ৯৫টি মঞ্চায়ন সম্পন্ন করেছে। আহমেদ ইকবাল হায়দার সম্পাদিত এবং নির্দেশিত মধুমালা নাটকটি মূলত লোককাহিনিভিত্তিক গীত প্রধান নাটক।