‘রুখে দাও নারীর প্রতি সহিংসতা’—এ স্লোগানে মানববন্ধনের আয়োজন করছে চট্টগ্রাম বন্ধুসভা। আগামীকাল শুক্রবার বিকেল চারটায় নগরের প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এই মানববন্ধন। এতে সংহতি জানাতে আসবেন চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। বিস্তারিত জানা যাবে মুঠোফোন নম্বরে (০১৫২১৩২৮৮৪২)। বিজ্ঞপ্তি।