‘বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’ স্লোগানে খাগড়াছড়ি সরকারি শিশু পরিবারের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ও সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রোকেয়া বেগমসহ শিশু পরিবারের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।