ছড়া রস

গম-কাব্য

.

পেলের চাইতে
আমি কি আর কম?
আমি ভাইজান
ব্রাজিলিয়ান গম!

রোনালদো রিভালদো
কার্লোস নেইমারে
গম খায়, গোল হয়
বলে লাথি যেই মারে!
চ্যাম্পিয়ন হও
চিন্তা করো কম
আমি ভাইজান
ব্রাজিলিয়ান গম!