গরুর মাংসের রোস্টও করা যায়। ছুটির দিনগুলোতে কিছুটা সময় নিয়ে এ রান্না করে ফেলতে পারেন। রেসিপি দিয়েছেন শাহানা পারভীন।

উপকরণ: গরুর মাংস (হাড় ছাড়া বড় টুকরা) ১ কেজি, টমেটো সস ২ টেবিল চামচ, চিলি গার্লিক সস ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, শর্ষের তেল প্রয়োজনমতো, পেঁয়াজ (ভাজে খোলা) ১ কাপ ও সঁতে করা সবজি (পছন্দমতো) ১ কাপ।

প্রণালি: মাংসের টুকরা পরিষ্কার করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। একটি কাঁটা চামচ দিয়ে মাংসের টুকরাগুলো কেচে নিতে হবে। প্রেশার কুকারে ১ কাপ পানি দিয়ে দিন। পাঁচটি সিটি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। এবার আদা, রসুনবাটা, গোলমরিচের গুঁড়া ও লবণ মাংসে ভালো করে মেখে রাখুন। পরিমাণমতো তেল দিয়ে লাল করে ভেজে নিতে হবে। মসলাগুলো দিয়ে ঢেকে দিন। এবার মাংসের টুকরাগুলো উল্টে দিন। হয়ে গেলে সঁতে করা সবজিগুলো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরু মাংসের রোস্ট।