তৃতীয়বারের মতো কক্সবাজারের চকরিয়ায় উপজেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার ২২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ ও সপ্তম শ্রেণির ৫৬৩ জন শিক্ষার্থী।
এই পরীক্ষার উদ্যোক্তা চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে (চতুর্থ শ্রেণি) উপজেলার সরকারি-বেসরকারি ১৮০টি বিদ্যালয়ের ৪৪২ জন ও মাধ্যমিক পর্যায়ে (সপ্তম শ্রেণি) ৪১টি বিদ্যালয়ের ১২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।