চট্টগ্রাম দোকান কর্মচারী সমিতি বিপণিবিতান আঞ্চলিক শাখার কমিটি গঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম দোকান কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটি ২৫ সদস্যের নতুন কমিটিকে অনুমোদন দিয়েছে।এতে মো. ইউনুছ মিয়া সভাপতি ও মো. ইদ্রিস মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি শওকত আকবর, সহসভাপতি আবদুস সাত্তার ও আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক মো. ইউছুপ, সহসম্পাদক দিদারুল হক ও নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল হক, অর্থ সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক আব্বাস মিয়া, দপ্তর সম্পাদক আহমদ কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।