মডেল-অভিনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্রী শিরিন শিলার উদ্যোগে বদলে গেছে ঢাবির টিএসসির চেহারা। রিকশাচিত্র আর চায়ের দোকান—ভিন্ন দুই ধারণাকে এক সুতোয় গেঁথেছেন শিলা ও তাঁর বন্ধুরা। সম্প্রতি টিএসসি ঘুরে ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন।
স্বপ্ন নিয়ে ডেস্ক
শিলা এই উদ্যোগের নাম দিয়েছেন ‘দ্বিতীয় অধ্যায়: চায়ের কাপে রিকশাচিত্র’
বিজ্ঞাপন
চায়ের দোকানগুলো নতুন সাজে সেজেছে
বিজ্ঞাপন
রিকশা আর্টিস্ট পাপ্পু এই কাজে সহায়তা করেছেননতুন রূপে টিএসসি দেখতে হাজির হচ্ছেন অনেকেইচায়ের দোকানের পরিচিত কথাগুলো উঠে এসেছে ‘রিকশা আর্ট’ হয়েএর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের লাল জামদানি আর রিকশাচিত্রকে তুলে ধরে তাক লাগিয়ে দিয়েছিলেন শিরিন শিলা। দেশি ঐতিহ্যর প্রতি তাঁর এই ভালোবাসা যে স্রেফ লোক দেখানো নয়, আবারও তার প্রমাণ পাওয়া গেল। শিলার সঙ্গে এই উদ্যোগে সহায়তা করেছেন তাঁর বন্ধুরা