দুই মেয়ে-ইঁদুর গল্প করছে।—কাল নাইট ক্লাবে দারুণ এক ছেলের সঙ্গে পরিচয় হয়েছে। গায়ে বড়সড় এক জ্যাকেট...—সে তো বাদুড়! —তাই নাকি! অথচ বলছিল, সে নাকি পাইলট! একদল শজারু ধরে নিয়ে এসে বিছানার আকারে দাঁড় করাল এক ভালুক। তারপর সেই ‘বিছানায়’ শুয়ে পড়তে পড়তে বলল, তান্ত্রিক সাধুরা পারলে আমি পারব না কেন! শিশু-খরগোশ জিজ্ঞেস করছে মা-খরগোশকে, মা, আমি পৃথিবীতে এসেছি কীভাবে? —জাদুকরের হ্যাটের ভেতর থেকে।