চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. শামসুল আরেফিনের সঙ্গে গত ২৮ সেপ্টেম্বর সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তারা। সংগঠনের সহসভাপতি মো. নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক খায়রুল আলম জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহ আলম, মো. কামরুজ্জামান, শেখ দীন মোহাম্মদ, মো. শাহিন মোল্লা, জাফর আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।