তথ্য সত্য

‘জেমস বন্ড’ সিরিজে বন্ড এখন পর্যন্ত ৪৪ জন নারীর সঙ্গে রাত যাপন করেছেন, যাঁদের একটি বড় অংশ তাঁকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন।

টার্মিনেটর টু ছবির জন্য আর্নল্ড শোয়ার্জেনেগার নিয়েছেন ১৫ মিলিয়ন ডলার। অথচ ছবিতে মাত্র ৭০০টি শব্দ উচ্চারণ করেছেন তিনি।

মিকি মাউসই প্রথম চরিত্র, যা মানুষ না হওয়া সত্ত্বেও অস্কার জিতেছিল।

তরুণ বয়সে ম্যাট ডেমন রাস্তার পাশে নাচ দেখিয়ে টাকা উপার্জন করতেন।

টেইলর লটনার জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছিলেন। আট বছর বয়সে তিনি ব্ল্যাক বেল্ট পান।