কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিচ বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই খাজা আলামীন, মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কৃষি কর্মকর্তা খুরশিদ আলম, উপজেলা প্রকৌশলী মোল্লা আবুল কালাম আজাদ প্রমুখ। মেলা উদ্যাপন কমিটির সভাপতি ও ইউএনও নুর-ই খাজা আলামীন বলেন, ১২ জুলাই পর্যন্ত এই মেলা চলবে।