থিয়েটার সন্দীপনার নতুন প্রযোজনা ‘উৎসর্জ্জনা’

চট্টগ্রামের নাট্যদল থিয়েটার সন্দীপনা বেটা ফরম্যাটে নাটক উৎসর্জ্জনার ধারণকাজ শুরু করেছে। কবি হেমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনচরিত থেকে নেওয়া মানবজীবনের প্রেম-বিরহের নতুন রসায়ন নাটকটির উপজীব্য বিষয়।জাফর ইকবালের প্রযোজনায় এ নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যকার ডি কে দাশম।চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে গত ২০ আগস্ট নিরীক্ষাধর্মী এ নাটকের ধারণকাজ শুরু হয়। প্রযোজনা অধিকর্তা জাফর ইকবাল বলেন, ‘আমরা খুব শিগগির নাটকটি চট্টগ্রামের মঞ্চে আনব। পাশাপাশি অডিও ভিজ্যুয়াল কার্যক্রমও শুরু করেছি।’দ্বৈত চরিত্রের এ নাটকে চরিত্র রূপায়ণে রয়েছেন মঞ্চ নাট্যকর্মী দেবাশীষ ও রুম্পা। কোরিওগ্রাফিতে শিল্পী কৃষ্ণা; আলোকসজ্জা, মঞ্চসজ্জা ও পোশাক পরিকল্পনায় নাট্যকর্মী জাহানারা পারুল, শহিদুজ্জামান, অনিত ও এমরান মিঠু এবং স্থিরচিত্রে রয়েছেন জাফর ইকবাল। বিজ্ঞপ্তি।